নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরুং খাল থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
১৬ মার্চ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত অবৈধভাবে উত্তোলিত তিনটি স্পটের বালু জব্দ করা হয়।
পরে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা জমা দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় তিনি জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

