ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভুজপুর নারায়ণহাটের পঞ্চবটী চা বাগান সংলগ্ন ইদিলপুরে ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা

admin
মার্চ ১৯, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটী চা বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় অবৈধ টিলা কাটা ও মাটি অপসারণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এ সময় অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের দায়ে একজনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত ছিলেন ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে এবং পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন আরও জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষা ও অবৈধভাবে টিলা কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। সংশ্লিষ্ট সকলকে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।