ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ ৬০ কেজি গাজা উদ্ধার

admin
মার্চ ২০, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশ ৬০ কেজি গাজা উদ্ধার করেছে। এই সময় একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে।
আজ বুধবার (১৮ মার্চ) সকাল পৌনে ৯টায় চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাঝিনা এলাকায় অভিযান চালিয়ে গাজা উদ্ধার করা হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সকাল পৌনে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল মাঝিনা এলাকার চিবুক মন্দিরগামী রাস্তার অভিযান পরিচালনা করে। এসময় একটি কাভার্ড ভ্যান (চট্টো মেট্রো-ড-১১-২৪১৫) চিরিরবন্দরের দিকে না গিয়ে বৈদেশীরহাট গামী রাস্তার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ কাভার্ডভ্যানকে ধাওয়া করলে চালক ও হেলপার গাড়ীটি ফেলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যান তল্লাশী করে ৩টি বস্তায় ৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ১৮ লাখ টাকা।
ওসি জানান, আটককৃত কাভার্ডভ্যানটির তথ্য সংগ্রহ করা হচ্ছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।