ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে সাজাপাপ্ত পলাতক আসামি গ্রেফতার

admin
মার্চ ২৪, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি
২৪.০৩.২০২৬
ঝিনাইদহ হরিনাকুন্ডু থানার পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১(এক)বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত বশির উদ্দিন ওই গ্রামের আবু বকরের ছেলে।
হরিণাকুন্ডু থানার পুলিশ জানায়,তিনি চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তাবি থানার একটি মামলায় জিআর ৩২১(তিনশতএকুশ)সাজাপ্রাপ্ত আসামী।
থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আদালত বশির উদ্দিনকে এক বছরের কারাদণ্ড প্রদানের পর থেকেই তিনি দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়ার নির্দেশনায় এএসআই লিটন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে চিথলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হন।

​হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামি বশির উদ্দিন সাজা এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

​গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।