নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর ইউনিয়ন সাকিব,
দাদীর মৃত্যুসংবাদে মাত্র দশ দিন আগে দেশে ফিরেছিলেন ওমান প্রবাসী হাফেজ সাকিব। দীর্ঘ চার বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরে বন্ধুদের নিয়ে ইফতার আয়োজন, ঈদ উদযাপনসহ নানা আনন্দঘন মুহূর্তে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু বিধির বাম সেই আনন্দমুখর সময়ই হঠাৎ করেই রূপ নেয় চিরবিদায়ের বেদনায়।
২৬ মার্চ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে তিনি মামাতো ভাই ইমরুল কায়েসের মোটরসাইকেলের পেছনে বসে নগরীর এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। পথে হাটহাজারীর মদনহাট এলাকায় মহাসড়কে হঠাৎ মোটরসাইকেল থেকে সিটকে পড়ে যান সাকিব। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাকিব মোটরসাইকেল থেকে পড়ে যান। দুর্ঘটনার সময় তাদের দু’জনের মাথাতেই হেলমেট ছিল। তবে চালক ইমরুল কায়েস তেমন গুরুতর আহত হননি। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেয়েছে।
সাকিব মধ্য কাঞ্চননগর কাঞ্চননগর ইউনিয়ন মনার বাড়ির বাসিন্দা রফিকের মেজ ছেলে। তার আকস্মিক ও করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাকিবের মামাতো ভাই বখতিয়ার হোসাইন বলেন, “তার মতো অমায়িক ও ভদ্র ছেলে পাওয়া সত্যিই দুষ্কর। তার এমন অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।”

