নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সিনিয়র সহকারী সিভিল জজ আদালতে সকাল ৭টায় ১৫ মিনিট পর্যন্ত আদালত ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। অথচ সরকারি নিয়ম অনুযায়ী জাতীয় দিবস সমুহে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা -সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করার নিয়ম রয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে ফটিকছড়ি উপজেলা সিনিয়র সহকারী সিভিল জজ আদালত ভবনে সকাল ৭টা ১৫ মিনিট পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দেশের সর্বোচ্চ বিচার বিভাগ মানুষের আস্তার ঠিকানা, সেখানে দায়িত্বের অবহেলা। আদালতের সরকারি বেতন ভোগী লোক তাকারসত্তও কেন এত অবহেলা? তাহলে সাধারণ জনগণ কি করবে? ফটিকছড়ি উপজেলা প্রশাসনের নাকের ডগায় এই রকম অবহেলা করলে জনগণ কি ভাববে?

