ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় মুন্না হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

admin
মার্চ ২৮, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় চাঞ্চল্যকর আরিফুল ইসলাম মুন্না (৪৩) হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোঃ সাইউম (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাব। যৌথ অভিযানে র‍্যাব-১২ (বগুড়া) এবং র‍্যাব-১ (উত্তরা, ঢাকা) তাকে গ্রেফতার করে। র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকা মহানগরীর তুরাগ থানার কামারপাড়া এলাকার হানিফ আলীর মোড় সংলগ্ন পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলার বিবরণ অনুযায়ী, নিহত আরিফুল ইসলাম মুন্নার সঙ্গে আসামির মাদক ব্যবসা ও আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে ভিকটিম আদালতে একটি চেক সংক্রান্ত মামলাও দায়ের করেন। এর জেরে আসামিরা বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। গত সোমবার (২৩ মার্চ) রাতে মুন্না বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় খন্দকারপাড়া পুরাতন মসজিদের পশ্চিমে নির্জন স্থানে পৌঁছালে আসামিরা তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার নাভিতে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৬৩, তারিখ-২৫ মার্চ ২০২৬, ধারা-৩০২/৩৪)। র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।