ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভ্রাম্যমান আদালতে নাজিরহাটে এক ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা

admin
মার্চ ২৯, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী নাজিরহাট
পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে অকটেন বিক্রি বন্ধ রাখায় নাজিরহাটে একটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

২৮ মার্চ শনিবার রাত ১০টার দিকে নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন ‘লতিফ এন্ড ব্রাদার্স’ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে হাটহাজারী উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। ওই সময় ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের কাছে অকটেন বিক্রয় বন্ধ রাখা হয়েছিল। তবে প্রশাসনের কর্মকর্তারা স্টেশনের জ্বালানি তেলের চালান এবং ভূগর্ভস্থ ট্যাংক পরীক্ষা করলে সেখানে বিপুল পরিমাণ অকটেনের মজুদ দেখতে পান।
পরবর্তীতে কৃত্রিম সংকট তৈরির দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় উক্ত ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। একই সঙ্গে পাম্পে থাকা মজুদ শেষ না হওয়া পর্যন্ত পুনরায় অকটেন বিক্রয় চালু রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। তিনি জানান, “কিছু অসাধু ব্যবসায়ী তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।