নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়ণহাট এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ করেছে ভুজপুর থানা পুলিশ।
জানা যায়, এমপি সরওয়ার আলমগীর’র নির্দেশনার আলোকে রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে নারায়ণহাট ভাঙ্গা পোল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে মেশিনটি খুলে নেওয়া হয়।
অভিযানকালে ড্রেজারের পাইপ ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত নৌকাটিও অকার্যকর করে দেওয়া হয় বলে জানায় পুলিশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হালদা নদীর পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

