ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুরোনো ডাকাতি মামলার পলাতক আসামি অবশেষে গ্রেফতার খোকসায়

admin
এপ্রিল ২, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পুঃ

খোকসা কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পুলিশের অভিযানে একটি ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ একটি অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বশোয়া গ্রাম থেকে মোঃ আশরাফ মোল্লা ওরফে আগুন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফ মোল্লা ওই গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ লিয়াকত মোল্লা। তিনি খোকসা থানার একটি ডাকাতি মামলার আসামি। মামলাটি ২২ জুলাই ২০২৫ তারিখে দায়ের করা হয় এবং এতে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারা উল্লেখ রয়েছে। পুলিশ জানায়, এই ধারাগুলো ডাকাতি ও ডাকাতির সময় অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অপরাধের সাথে সম্পর্কিত। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।