নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভ্রাম্যমান আদালতে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে জরিমানা করছেন ফটিকছড়ি উপজেলা প্রশাসন।
২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১টা ৩০ মিনিটের সময় উপজেলা পাইন্দং ইউনিয়নের ১নং ওয়ার্ড ফকিরাচান এলাকায় মেসার্স জান্নাত ব্রিক্স সংলগ্ন স্থানে ছড়া থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে মোঃ রিয়াজ মাহমুদ (২৫) নামক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
দৈনিক প্রভাত টাইমসে বলেন জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

