মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামী-স্ত্রীসহ ৩জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে জরিমানা ও অর্থদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন মাদকসেবীকে আটক করা হয়।
বালিয়াকান্দি থানায় কর্মরত উপ-পরিদর্শক রবিউল তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে প্রসিকিউশন দায়ের করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন অভিযান চালিয়ে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পুরানচর গ্রামের আলাল মন্ডলের ছেলে তুষার মন্ডল (২৩) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ১৫ দিন কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিন কারাদণ্ড, বহরপুর গ্রামের হানেফ মন্ডলের ছেলে মোঃ রিপন মন্ডল (৩২) ও তার স্ত্রী লাভলী আক্তার (৩২) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫)ও ৪১(১) ধারায় এক বছর করে কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসানুল হক শিপন বলেন, তাদের কাছ থেকে ৭পিছ ইয়াবা, এক পোটলা গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়।
পরে তুষার মন্ডলকে ১৫ দিন কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিন কারাদণ্ড, মোঃ রিপন মন্ডল ও তার স্ত্রী লাভলী আক্তারকে এক বছর করে কারাদণ্ড এবং দুই লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়। তারা এলাকার প্রসিদ্ধ মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে সর্বাধিক পরিচিত। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

