ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের পাশের অবৈধ দোকান উচ্ছেদ

admin
এপ্রিল ৫, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রোববার (৫ এপ্রিল ২০২৬) খ্রি. মোবাইল কোর্ট এর মাধ্যমে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ জেলায় চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

সময়: আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকা হতে দুপুর ২ ঘটিকা পর্যন্ত চিটাগাং রোডের আশেপাশের অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করে প্রশাসন।

জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর উদ্যোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের আওতাধীন চিটাগাংরোড বাস স্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথের অধিগ্রহণকৃত ভূমিতে গড়ে উঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ উচ্ছেদ কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন খন্দকার শমিত রাজা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ।

এই অভিযান সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।