ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী ইমন আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার 

admin
এপ্রিল ৫, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা মহানগরীতে আলোচিত ‘হুমা বাহিনী’র সেকেন্ডইং কমান্ড গজাল ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। দৌলতপুর থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে ইমন হাওলাদার ওরফে গজাল ঈমন (২৪)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মহেশ্বরপাশা এলাকার কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, দস্যুতাসহ মোট ৮টি মামলার তথ্য পাওয়া গেছে। বিষয়গুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, স্থানীয় একাধিক সূত্রে দাবি গজাল ঈমনের নামে খুলনার একাধিক আলোচিত হত্যাকাণ্ডে উঠে এসেছে। এর মধ্যে দৌলতপুরের যুবদল নেতা মাহবুব হত্যা, আড়ংঘাটার সাংবাদিক এমদাদুল হক হত্যা, ইউপি সদস্য আরিফ হত্যা, সোহেল হত্যা এবং যুবদল নেতা রাশু হত্যার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া কুয়েট এলাকার এক কর্মচারী ও এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালানোর একটি ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয়দের অভিযোগ, ‘হুমা বাহিনী’ নামের একটি সংঘবদ্ধ গ্রুপের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। তবে এই বাহিনীর কাঠামো বা সদস্যদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গ্রেফতারকৃত গজাল ঈমনের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।