ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোজ্য তেলের মজুদকারীদের বিরুদ্ধে র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযান, জরিমানা আদায়

admin
এপ্রিল ১১, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
দিনাজপুরে ভোজ্য তেলের কৃত্রিম সংকট রোধে র‌্যাব-১৩, সিপিসি-১ এবং জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের কল্যাণে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দিনাজপুর শহরের চকবাজার ও বাহাদুর বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে মজুদদারি ও অনিয়মের অভিযোগে মোট ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—বাহাদুর বাজারের এসকে ব্রাদার্স, পাটোয়ারী স্টোর, সৈয়দ স্টোর এবং চকবাজারের মিলন ট্রেডার্স, লক্ষ্মী ভান্ডার ও রফিক স্টোর।