ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেফতার 

admin
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ তৌহিদ উদ্দিন শেখ :
খুলনা আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সুজনকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ স্পেশাল কোম্পানির আভিযানিক দল র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার, বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত আসামিদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে সচেষ্ট রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৯ই এপ্রিল ২০২৬ ইং তারিখ, বিকেল ৫ ঘটিকার সময় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সুজন সরকার (২৮), পিতা: মোঃ দুলাল সরকার সাং: শলুয়া বাজার ঘোনারদাড়া রোড, থানা: আড়ংঘাটা, জেলা: খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী রাত ১১:৩০ ঘটিকার সময় আসামিকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তার নিজ বসতবাড়ির নির্মাণাধীন গোয়ালঘরের দরজার সামনে রাখা ইজি বাইকের পুরাতন সিটের নিচে রক্ষিত একটি বাজারের ব্যাগের ভেতর থাকা কালো রংয়ের প্রিন্টের সূতি কাপড়ে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি শটগান,১টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড শটগানের গুলি, ২ রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। ধৃত আসামি সুজন সরকারের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় তার বিরুদ্ধে ১টি করে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র আইন, চাঁদাবাজির মামলা ও ২টি দ্রুত বিচার আইনে মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে আসামি সুজন সরকার এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ জনমনে ভীতির সৃষ্টি করে মর্মে জানা যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত আলামতসহ কেএমপি’র আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে। মেজর মোঃ নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, র‍্যাব-৬ খুলনা জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।