ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে পাচারের সময় সেগুন কাঠ জব্দ, জীপগাড়ী আটক

admin
এপ্রিল ১২, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা অবৈধ ভাবে
পাচারের সময় প্রচুর পরিমাণে সেগুন গাছ
বনবিভাগের অভিযানে ৫১ ঘনফুট কাঠ উদ্ধার,চালক পালিয়েছে। একটি চাঁদের গাড়ি ( জীপগাড়ী) জব্দ করেছে বনবিভাগ।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আজাদী বাজার সংলগ্ন এলাকায় পরিচালিত এক অভিযানে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে বন অপরাধ দমনে চলমান সাড়াঁশী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি জীপগাড়ীতে থাকা ৪২ টুকরা সেগুন গোলকাঠ, যার পরিমাণ প্রায় ৫১.১৯ ঘনফুট, জব্দ করা হয়।

তবে অভিযান চলাকালে গাড়ির চালক দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বনবিভাগ জানিয়েছে, জব্দকৃত কাঠ ও গাড়িটি পরবর্তীতে নাজিরহাট সরকারি কাঠ ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন সহকারী বন সংরক্ষক মো. আবরারুর রহমান। তার নেতৃত্বে শহর রেঞ্জের একটি চৌকস টহল দল এই বন অপরাধ উদঘাটন করে।
বনবিভাগ সূত্রে জানানো হয়েছে, বনসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।