ঢাকাসোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে সয়াবিন তেল অধিক মূল্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানের জরিমানা

admin
এপ্রিল ১৩, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
সিপিএসসি বগুড়া, র‍্যাব-১২ এবং বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর, বগুড়া এর যৌথ অভিযানে বগুড়া শাজাহানপুর উপজেলায় বনানী বাজারে ২টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় । আজ সোমবাব (১৩ এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর আভিযানিক দলসহ বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাজার এলাকার রাজু স্টোরে মোবাইল কোর্ট পরিচালনা করে বোতলজাত সয়াবিন তেল ২ লিটার এর সর্বোচ্চ খুচরা মূল্য ৩৯০ টাকার পরিবর্তে ৪১০ থেকে ৪২০ টাকা বিক্রি করা এবং মূল্য তালিকা না, থাকার অপরাধে অভিযোগ নাম্বার-৩২৯/২০২৫-২০২৬ তারিখ ১৩/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪০ ধারায় মোহাম্মদ আলী (৮০), পিতা মৃত মংলা মন্ডল, বনানী বাজার শাজাহানপুর বগুড়াকে ৫ হাজার টাকা জরিমানা এবং গৌর সাহা মিষ্টির দোকানে হাইড্রোজ দিয়ে জিলাপী তৈরি করার অপরাধে অভিযোগ নাম্বার-৩৩০/২০২৫-২০২৬ তারিখ ১৩/০৪/২০২৬ ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৪২ ধারায় শ্রী তপন সাহা (৪১), পিতা অতুল চন্দ্র সাহা, সাং মাদলা, থানা-শাজাহানপুরকে ২০০০ হাজার টাকা জরিমানা করা হয়।