নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার নারায়নহাট অবৈধ ভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
১৮এপ্রিল শনিবার বিকেল ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৩নং নারায়নহাট ইউনিয়ন চানঁপুর মুন্সী খামার বাড়িএলাকায় অবৈধ ভাবে ছড়া থেকে বালু উত্তোলন অপরাধে আরফাত উল্লাহ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। এসময় উপস্থিত ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানা।
আজ ১৭/৪/২০২৬ খ্রিস্টাব্দ খিরাম ইউনিয়নের বাদামতলী নামক স্থানে অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জনাব মো: জালালউদ্দিন নামক ব্যক্তিকে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টের মাধ্যমে ৬০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টটি পরিচালনা করেন জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ফটিকছড়ি।

