মোঃ জাবেদ আহমেদ জীবন
ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার নারায়ণ পুরে বসুন্ধরা সিলিন্ডার ডিপোতে অভিযান দেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বীন মুনসুর, এ সময় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও একটি সিলিন্ডারে পানি পাওয়ায় বসুন্ধরা সিলিন্ডার ডিপোর ডিলার বাছির মিয়া কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়,এ সময় বসুন্ধরার ডিলার বাছির মিয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে যান, ডিলার বাছির মিয়া বলেন আমাকে জরিমানা করা টা সঠিক হইনি আমি কোম্পানি দরে বিক্রি করছি। এ বিষয় এ সহকারী কমিশনার ভূমি খালিদ বীন মুনসুর জানান সরকারি দর থেকে অতিরিক্ত দামে বিক্রি ও একটি সিলিন্ডারে পানি পাওয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ ধরনের অভিযান চলমান থাকিবে।

