মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার করেছে।
১৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর চিত্রালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন
১ সোহেল শেখ (৩৭), পিতা মোঃ নুর ইসলাম ফকির, সাং নয়াবাটি, বাংলার মোড়, থানা খালিশপুর।
২ ইসমাইল হোসেন (২৬), পিতা মৃ-ত লিয়াকত আলী, সাং বাগধা, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ,বর্তমান ঠিকানা নয়াবাটি, বাংলার মোড়, থানা খালিশপুর, খুলনা।
অভিযানে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া ইসমাইল হোসেনের বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

