ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অষ্টগ্রামে পদক্ষেপের উদ্যোগে জনসচেতনতামূলক পথনাটক এর ৪ টি প্রদর্শনী 

admin
আগস্ট ১৯, ২০২৫ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ জনপদে উন্নয়নের বার্তা ছড়িয়ে দিচ্ছে জলজ থিয়েটার

অষ্টগ্রাম প্রতিনিধি:
গ্রামীণ জনপদে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে নাটক এখন গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। সেই লক্ষ্যেই মানবিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘পদক্ষেপ, মানবিক উন্নয়ন কেন্দ্র’ মঙ্গলবার অষ্টগ্রামের চারটি স্থানে দিনব্যাপী চারটি জনসচেতনতামূলক পথনাটক মঞ্চস্থ করে।

প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় সকাল বেলায় কাস্তল উচ্চ বিদ্যালয় ও কাস্তল জিরো পয়েন্ট এবং বাঙ্গালপাড়া ইউনিয়ন বাঙ্গালপাড়া বাজার ও খেলার মাঠে পথ নাটক প্রদর্শনী করা হয়।
এর আগে বৃহস্পতিবার ও রবিবার দামপাড়া কারার মাহাতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও আহসানপুর বাজার এবং কারপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার ও নানশ্রী বাজারে পথ নাটক প্রদর্শিত হয়।

এই ধারাবাহিক নাটকগুলো পরিবেশন করে নাট্যসংগঠন ‘জলজ থিয়েটার’, যারা দীর্ঘদিন ধরে TFD (Theatre for Development) ও TIE (Theatre in Education) পদ্ধতিতে কাজ করছে। তাদের নাটকে উঠে আসে গ্রামীণ সমাজের সমস্যা, সরকারি সেবা গ্রহণের উপায়, স্বাস্থ্য সচেতনতা, নারী-পুরুষ সমতা, শিশু শিক্ষার গুরুত্ব এবং দারিদ্র্য নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
পথনাটকের নাম: আশার আলোয় পদক্ষেপ। রচনা ও নির্দেশনা:- শেখ মোবারক হোসাইন সাদী।

স্থানীয় এলাকাবাসী নাটকগুলোতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। দর্শকরা জানান, নাটকের ভাষা সহজবোধ্য ও প্রাণবন্ত হওয়ায় বার্তাগুলো দ্রুত মানুষের মনে গেঁথে যায়। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংগঠনটির প্রধান সমন্বয়ক, তরুণ নাট্যনির্মাতা কিশোর মোশা বলেন—

> “নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। আমরা সবসময় চেষ্টা করি এনজিওদের সহযোগিতায় সচেতনতার বার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে।”

 

জলজ থিয়েটারের সদস্যরাও জানান—

> “সাধারণ মানুষ বিনোদনের পাশাপাশি নাটকের মাধ্যমে সহজে বার্তা গ্রহণ করে। তাই আমাদের কাজ হলো সামাজিক দায়িত্ব ও উন্নয়নের চেতনা মানুষের মনে জাগিয়ে তোলা।”

 

অন্যদিকে, এনজিও পদক্ষেপ-এর প্রতিনিধি মোঃ ছাইদুল ইসলাম, কারিগরি কর্মকর্তা বলেন, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। তারা শুধু সচেতনতামূলক কর্মসূচিই নয়, বরং বাস্তব সহায়তাও প্রদান করছে। এর অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের সদস্যদের বিভিন্ন সরকারি দপ্তরের সেবা সমূহ পেতে সহায়তা ও দরিদ্র পরিবারের মাঝে হাঁস, মুরগি, গরু ও ছাগল বিতরণ করে স্বনির্ভরতার পথ তৈরি করছে প্রতিষ্ঠানটি।
তিনি প্রভাত টাইমসকে আরও জানান, সরকারি দপ্তরের সেবা অভিগম্যতা বেড়েছে।।

 

পদক্ষেপ এর আরেকজন কর্মকর্তা- মোঃ মেহেদী হাসান, কারিগরি কর্মকর্তা বলেন- এলাকার দরিদ্র মানুষ আগের চেয়ে স্বাবলম্বী হয়েছেন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দীর্ঘদিন ধরে ক্ষুদ্রঋণ কার্যক্রম, সঞ্চয় সেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে দেশের দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে তাদের শাখা, প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টার রয়েছে।

নাটক শেষে স্থানীয় দর্শনার্থীরা করতালি দিয়ে অভিনয়শিল্পীদের সম্মান জানান। তারা আশা প্রকাশ করেন—এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করে গড়ে তুলবে একটি উন্নত সমাজ।