ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

admin
আগস্ট ২৭, ২০২৫ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মাহাবুব হাসান, স্টাফ রিপোর্টার

আসন্ন সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আন্দার মানিক পশ্চিমপাড়া এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী মোহা কাকা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বর্তমান সফল মেম্বার মোঃ ফজলুল হক মৃধা। তিনি আসন্ন নির্বাচনে আবারও মেম্বার পদপ্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন প্যানেল চেয়ারম্যান-৩
০৪ নং মৌচাক ইউনিয়ন পরিষদ, নজরুল ইসলাম (মৌচাক ইউনিয়ন যুবদল), সোহেল তালুকদার (মৌচাক ইউনিয়ন যুবদল), সবজু তালুকদার (সফিপুর বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী) মোঃ হান্নান, শাহ আলম তালুকদারসহ
মোঃ মাহাবুব হাসান খান এলাকার গণ্যমান্য মুরব্বি ও তরুণ সমাজ।
বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ব্যবসায়ীদের কল্যাণে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল করা হবে।