ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কবিতা আশা নৈরাশ্যের দ্বন্দ্ব

admin
জানুয়ারি ১৪, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আবদুল আউয়াল সরকার।

সময় কাটে কাজে কর্মে
থামে না তার চক্রাকার আবর্তন
অনেকেই দেখে বলে
পাগল পাগল মন।

চুলগুলো এলোমেলো দেখে
অনেকেই করে ক্যানক্যান
নিজস্ব ধাঁচে লোকালয়ে
সে করেই যায় ধ্যান।

আলোর সাগরে স্নান করে
বুকে নিয়ে প্রত্যয়
কাজে কর্মে উজ্জীবিত হয়ে
করে যাবে জয়।

যে যাই বলুক
চলে আসি বলে হায়
আশা নৈরাশ্যের দ্বন্দ্ব
ক্ষুব্ধ কামনায়।

বিরহের বিষণ্ন আকাশে
সহযেই সন্ধ্যা হয়ে আসে
রবিশশী গ্রহতারা
সবাই মিটমিটিয়ে হাসে।

নাই সুখ দুঃখ ভয়,আকাঙ্খা বিলুপ্ত হল সবকিছু
নিস্তব্ধ এক শান্ত অনুভবে
চলছি সময়ের পিছুপিছু।