নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার দৌলতপুর এ বি সি উচ্চ বিদ্যালয়ের ১৯৬৫ থেকে ২০২৫ সালের প্রাক্তন ছাত্র ছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠান দৌলতপুর এ বি সি উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল১০ টায় পূর্ণ মিলনী অনুষ্ঠানের সভাপতি ১৯৮৫ সালের এসএসসি ব্যাচ শিক্ষার্থী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯ টায় প্রতিষ্ঠতা মরহুম আলহাজ্ব আবদুল বারী চৌধুরীর কবর জিয়ারত, সাড়ে নয়টায় র্যালী,৯টা ৪৫ জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন, ১০ টায় কোরান তেলাওয়াত, গীতা পাঠ, ত্রিপটক পাঠ,শিক্ষকবৃন্দদের সংবর্ধনা ও সমানান প্রদান,১০টা৪০ মিনিটে ডোনারদের সমাননা প্রদান,সাড়ে এগারোটায় ব্যাচ ভিত্তিক স্মৃতি চারণ, কমিটির পরিচিত অনুষ্ঠান, বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালন করেন মোঃ আলমগীর, বক্তব্য রাখেন দৌলতপুর এ বি সি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু সুজিত কান্তি দে। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী শিক্ষক অন্যান্য অতিথিবৃন্দ।

