ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রূপসা ডিগ্রী কলেজ কমিটির সাথে শিক্ষার্থীদের মত বিনিময়

admin
জানুয়ারি ১৮, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:.

রূপসার ঐতিহ্যবাহী ডিগ্রী কলেজ কমিটির সাথে সাধারণ শিক্ষার্থীদের মত বিনিময় সভা ১৮ জানুয়ারি সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শহীদুল্লাহ ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কলেজের গভার্নিং কমিটির সভাপতি সাবেক যুগ্ন সচিব, সাবেক জেলা প্রশাসক,, এস,এম হারুনার রশিদ।
এ সময় তিনি বলেন, আমি এবং এই গভর্নিং বডির সকল সদস্য মিলে কলেজটিতে পূর্বে যে সকল অনিয়ম দুর্নীতি বিরাজমান ছিল এখন থেকে রূপসা ডিগ্রী কলেজের সকল অনিয়মের রাস্তা বন্ধ হয়ে গেছে। কলেজে আর কেউ দুর্নীতি করতে পারবে না। সকল ছাত্র-ছাত্রীর অভিযোগ খুব গুরুত্ব সহকারে দেখা হবে।
পাশাপাশি দারিদ্র ছাত্রছাত্রীদের জন্য কলেজ কমিটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।
অন্যান্য দের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গভার্নিং বোডির অন্যতম সদস্য মোল্লা খাইরুল ইসলাম,বাংলাদেশ জামায়াতী ইসলাম ৩ নং নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, গভর্নিং বডির সদস্য মো: রকিব উদ্দিন রশিদ, সদস্য সহকারী অধ্যাপক হোমিও মেডিকেল কলেজ খুলনা মো: জামান মাহমুদ (মুকুল), সদস্য বিএনপি নেতা বাবুল শেখ।
এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনায়ারুল কুদ্দুস, সহকারী অধ্যাপক আবুল বাশার, মো: হালিম শেখ, ইমদাদ বাহাদুর, শ্যামল কুমার দাস, সুলতানা আহমেদ, কলেজের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, কলেজ কমিটির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পিয়াস, ছাত্রদল নেতা মাহফুজ, আব্দুল্লাহ শেখ, আসমানী শেখ, মো: রাতুলসহ শতাধিক শিক্ষার্থী।