ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শাজাহানপুরে মেইল বাসে ৫৪০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

admin
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী মেইল বাসে অভিযান চালিয়ে ৫৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৫০ মিনিট ধরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালিত হয় শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পশ্চিম পাশে মো. তাইজুলের ভাতের হোটেলের সামনে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা আল-আমিন পরিবহন নামীয় যাত্রীবাহী মেইল বাসে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর মুন্সিগঞ্জ-জ-১১-০০০১।
এ সময় বাসের F-3 ও F-4 সিটে বসা (টিকিটবিহীন) দুই যাত্রীর দেহ তল্লাশি করে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট ৫৪০ পিস এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মাসুদ রানা (৫০), পিতা মৃত মোয়াজ্জেম হোসেন, গ্রাম ভাদড়া, উপজেলা শেরপুর, জেলা বগুড়া এবং মোছা. মিলন বেওয়া (৫৩), স্বামী মৃত ভুলু মিয়া, গ্রাম চরধুনট, উপজেলা ধুনট, জেলা বগুড়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদকসহ আসামিদ্বয়কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাজাহানপুর থানার পরিদর্শক মো. সামসুল আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।