নুরুল আবছার নূরী
ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং #ওয়ার্ড পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া উপমহাদেশের ইসলাম #প্রচারের যাদের অবদান রয়েছে তমধ্যে হযরত সৈয়দ ওয়াইছ উদ্দিন শাহ রহঃ অন্যতম।
১৬১৬ খৃষ্টাব্দে তিনি এই অঞ্চলে বসতি স্থাপন করে ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে ৮০ বছর বয়সে রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে যান।এক সময়# ওয়াইছ উদ্দিন শাহ রহঃ বার্ষিক জেয়াফত করা হত,পরবর্তীতে কয়েক বছর যাবত ওরশ অনুষ্ঠিত হচ্ছে।
এলাকার প্রবিণ বক্তি সৈয়দ মুহাম্মদ দিদারুল আলম, সৈয়দ মুহাম্মদ সোলাইমান, সৈয়দ মুহাম্মদ রফিকসহ কয়েকজন স্হানীয় বক্তিবর্গের সাথে আলাপ করে জানা যায় ওনার সাথে আরো ৩জন হযরত আফি #উদ্দিন শাহ রহঃ, হযরত নুর উদ্দিন শাহ রহঃ, হযরত নজমুদ্দিন শাহ রহঃ তাঁর সহচর হিসাবে ইসলাম প্রচারে এই এলাকায় বসতিস্হাপন করেন।
আজ ৫ফেব্রুয়ারী (২৩ মাঘ)তাঁর ওরশ শরিফে সকাল ৮ টায় খতমে কুরআন, গাউছিয়া। বাদে জোহর খতমে বোখারী, বাদ আছর খতমে বোখারী ফজয়েল উপর আলোচনা করেন চট্টগ্রাম ষোলশহর জামে আহমদীয়া সুন্নিয়া আলীয়া কামিল এম এ মাদ্রাসা সাবেক অধ্যাক্ষ আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী, ছিপাতলি জামেয়া গাউছিয়া মঈনিয় আলিয়া কামিল এম এ মাদ্রাসা সাবেক মোফাসেরে কোরআন আলহাজ্ব গাজী শফিউল আলম নিয়ামী,ফটিকছড়ি জামে উল উলুম সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইব্রাহিম কাশেম আলকাদেরী প্রমুখ এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দ পাড়ার জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ সৈয়দুল আলম কোরাইশী,কাজী মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ রমজান আলী চৌধুরী,সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, সৈয়দ মুহাম্মদ সেলিম, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলমগীর, সৈয়দ মুহাম্মদ মামুন, সৈয়দ মুহাম্মদ আব্দুল লতিফ চাটগামী,মাওলানা মুজিবুল হক,মাওলানা সৈয়দ আবু নুর, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, মাওলানা মুহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ সরোয়ার, সৈয়দ মোহাম্মদ হাসান, সাংবাদিক নুরুল আবছার নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।

