ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভ্যানচালকদের নিয়ে ইবি রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার ভ্যানচালক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে ইবি রোটার‌্যাক্ট ক্লাবের ইফতার

admin
মার্চ ৩, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি

ইবি: ক্যাম্পাসের ভ্যানচালক ও নির্মাণ শ্রমিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি (ইবি)। মঙ্গলবার (০৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ আয়োজন করে সংগঠনটি।

ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি দিদারুল ইসলাম রাসেল, ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল রানা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব হোসাইন ও সহ-সভাপতি আহসান জুবায়েরসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় সংগঠনটির সদস্য, ভ্যানচালক নির্মাণ শ্রমিক মিলে অর্ধশতাধিক লোকের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

ইফতারে অংশ নেওয়া ভ্যানচালকরা বলেন, ক্যাম্পাসে আমাদের নিয়ে সচরাচর এমন আয়োজন করা হয় না। আজকের এই আয়োজনে অংশ নিয়ে আমরা খুবই খুশি। যারা আমাদের সম্মান দিয়েছেন, দোয়া করি আল্লাহও তাদের সম্মান বাড়িয়ে দিক।

সংগঠনটির সাবেক সভাপতি দিদারুল ইসলাম রাসেল বলেন, ক্যাম্পাসের অন্য সংগঠনগুলোর চেয়ে রোটার‌্যাক্ট ক্লাবের কার্যক্রম একটু ভিন্ন। রোটার‌্যাক্ট ক্লাব সকল পর্যায়ের মানুষদের নিয়ে কাজ করে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। শ্রমজীবী মানুষের সাথে ইফতার করতে আলাদা প্রশান্তি কাজ করে। আমরা চাই সমাজের উঁচু শ্রেনির মানুষেরা শ্রমজীবীদের পাশে দাঁড়িয়ে যাক।

সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব হোসাইন বলেন, ক্যাম্পাসের ভ্যানচালকরাও আমাদেরকে নানাভাবে সেবা দিয়ে থাকে। তাদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আগামী দিনেও এ ধারা অব্যাহত রাখতে চাই।