ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

admin
মার্চ ১৩, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ায় অবস্থিত “পূজা মিসরি কারখানা”-তে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসন বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য তাল মিসরি তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, নকল মোড়কে পণ্য বাজারজাতকরণ এবং মিসরি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অনিরাপদ শিশুখাদ্য ও উৎপাদন সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‍্যাব-১২ বগুড়ার একটি টিম এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।