ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

admin
মার্চ ১৩, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জ থানার পুলিশের অভিযানে ফেনসিডিল, ইয়াবা হেরোইনসহ ২ আসামি গ্রেফতার মরণ নেশা বিভিন্ন মাদক দ্রব্য ধ্বংস করে দিচ্ছে যুবকদের।

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০১ টি বিদেশী পিস্তল, ২৮১ বোতল ফেন্সিডিল, ২০০ পিস ইয়াবা, ০১ কেজি গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন সহ ২ জন গ্রেফতার।

গত বুধবার ২১ রমজান (১১ মার্চ ২০২৬) খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার “সি” সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনা নিষিদ্ধ মাদক দ্রব্য অভিযান পরিচালনা করে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন এর নেতৃত্বে রাত্রিকালিন ডিউটি স্পেশাল-৫ ডিউটিরত অফিসার এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের অর্ন্তগত পোরাব সাকিনস্থ জনৈক হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে অভিযান পরিচালনা করে। এই অভিযানে ০১(এক) টি বিদেশী পিস্তল, ২৮১ (দুই শত একাশি) বোতল ফেন্সিডিল, ২০০ (দুইশত) পিস ইয়াবা, ০১ কেজি গাঁজা ও ১০০ (একশত) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পবিত্র মাহে রমজানেও মরণ নেশা নিষিদ্ধ মাদক দ্রব্য সহ দুই আসামি সহ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয় আসামি দয় হল ১। আবু হানিফ (৩২), পিতা- মুত সুর্য মিয়া, মাতা- হেনা বেগম, সাং- লাভড়াপাড়া, ২। মোঃ ইউসুফ মোল্লা (২০), পিতা-মোঃ ইয়াছিন মোল্লা, মাতা-জাহানার বেগম, সাং- ঠাকুর বাড়ীরটেক, উভয় থানা: রূপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জদেরকে গ্রেফতার কর। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, মাদক কারবারি আবু হানিফ (৩২) এর বিরুদ্ধে ০৮ টি মাদক মামলা এবং ০১ টি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায় মাদক দ্রব্য পাচার বিরুদ্ধে ও বিভিন্ন অপরাধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে আইন অনুযায়ী। চাঁদাবাজি মাদক দ্রব্য পাচার রোধ সন্ত্রাসী ছিনতাইকারী ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে পুলিশের বলে জানিয়েছেন। আসামিদেরকে নিয়মিত মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।