ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে অবৈধ ভাবে ১৮০০ লিটাার তেল মজুদের দায়ে ব্যবসায়িকে জররিমানা

admin
মার্চ ১৩, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, জেলা প্রতিনিধি, রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবৈধভাবে ১৮০০ লিটার জ্বালানি তেল ডিজেল মজুত রাখার অপরাধে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাটে অভিযান চালিয়ে এই মোবাইল কোর্ট করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

অভিযুক্ত ব্যবসায়ীর নাম মো. নান্নু। সে হামিদ মৃধার হাটের নান্নু স্টোরের স্বত্বাধিকারী।
জানা গেছে, গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধার হাটের নান্নু স্টোরের মালিক নান্নু নিয়মবহির্ভূতভাবে গোপনে গোডাউনে ১৮০০ লিটার ডিজেল তেল সংরক্ষণ করে রেখেছে এমন অভিযোগে ভিত্তিতে তার গোডাউনে অভিযান চালিয়ে তল্লাশি করে তেল মজুত করে রাখার সত্যতা পাওয়া যায়। পরে জ্বালানি তেলের অবৈধ মজুদের দায়ে এই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।