ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হালদা নদী থেকে অবৈধ বালু উত্তোলন দায়ে ১লক্ষ টাকা জরিমানা

admin
মার্চ ১৮, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর নারায়ণহাট ইউনিয়নের কুল্লাল পাড়া এলাকায় হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

১৮ মার্চ বুধবার বিকেল তিনটায় ভ্রাম্যমান আদালত অভিযানে তাকে এই জরিমানা দেওয়া হয়। ভ্রাম্যনান বদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বালু মহাল ও মাটি ব্যবস্হাপনা আইন ২০১০ ‘র অধিনে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে উপস্থিত ছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন , পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় হালদা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।