ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পোল্যান্ড প্রবাসীর বৃদ্ধা মাকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার আসামি আলামিন গ্রেফতার

admin
মার্চ ১৯, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পোল্যান্ড প্রবাসীর বৃদ্ধা মাকে কুপিয়ে গুরুতর আহত করা, বাড়িঘরে হামলা-ভাঙচুর ও চুরি মামলার ৩ নং আসামি মোঃ আলামিন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাত ৮ ঘটিকায় হোসেনপুর বাজারের গরুর হাট এলাকা থেকে হোসেনপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি পোল্যান্ড প্রবাসী কিরণ ও তার পরিবারের সদস্যদের সাথে জমির সীমানা সংক্রান্ত বিরোধীদের জেরে প্রতিপক্ষের খাইরুল-নজরুল গংদের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এ সময় খাইরুলের হুকুমে মামলার আসামি আলামিন-নজরুল গংরা প্রবাসীর বাড়িঘরে হামলা, ভাঙচুর, মারামারি করে প্রবাসীর বৃদ্ধাকে গুরুতর আহত করে, চুরি ও ক্ষতি সাধন করে। এ ঘটনায় গত (৫ মার্চ) প্রবাসী বড় বোন আনুরা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অনেককে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-৭ ধারা-৪৪৭/৪৪৮/১১৪/৩০৭/৩২৬/৩২৩/৩৮০/৪২৭/৫০৬। মামলার আসামি আলামিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ‌