নুরুল আবছার নূরী
২৬মার্চ (বুধবার) চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক ৫৫ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা উপজেলা অডিটোরিয়াম মিলায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি জাতীয় সংসদ -২৭৯ চট্টগ্রাম-২ ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সরোয়ার আলমগীর।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুহাম্মদ সেলিম।একাডেমি সুপারভাইজার মোঃ আকরাম হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে, ফটিকছড়ি পৌরসভা বি এন পির আহবায়ক মুহাম্মদ মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধাগণ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মোঃ সেলিম রেজা ।জাহানার-মমতাজ উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক পল্লবী খাস্তগীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আবু সালেক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মমিন , নির্বাচন কর্মকর্তা বাবু রকর চাকমা ,মহিলা কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ রাশেদুজ্জামান , পল্লী বিদ্যুৎ সমিতি -২ফটিকছড়ি জোনের কর্মকর্তা আবুল বশর মোহাম্মদ শামসু উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা কাজী নজরুল ইসলাম প্রমুখ।
প্রধানঅতিথি সরোয়ার আলমগীর বলেন ভেদাভেদ বুলে গিয়ে ফটিকছড়িকে একটি আধুনিক ও আদর্শ ফটিকছড়ি গঠন করার আহবান জানান। তিনি আরও বলেন মুক্তি যোদ্ধাদেরকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভাল বাসি তাদের অনুপ্রেরণায় ১২ ফেব্রুয়ারী আমার বিজয়ের ফসল ঘরে তুলি।যারা সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন তাদের ও অনেক ত্যাগ রয়েছে

