ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন পার্বত্য চট্টগ্রামের রামগড়ের ম্রাসেউ মারমা উর্মি

admin
এপ্রিল ১১, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার মেধাবী শিক্ষার্থী ম্রাসেউ মারমা উর্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) বিভাগে ভর্তির সুযোগ অর্জন করেছেন। তাঁর এ সাফল্য স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের সঞ্চার করেছে।

জানা যায়, উর্মি রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রামগড় সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল ধরে রেখেছেন, যা শেষ পর্যন্ত তাকে দেশের শীর্ষ বিদ্যাপীঠে অধ্যয়নের সুযোগ এনে দিয়েছে।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, এ অর্জন প্রমাণ করে যে দৃঢ় ইচ্ছাশক্তি ও ধারাবাহিক পরিশ্রম থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। উর্মির এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং রামগড়ের জন্যও গর্বের বিষয়।