ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা

admin
এপ্রিল ১৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

নুরুল আবছার নূরী

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা সদর বিবিরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

১৪ এপ্রিল মঙ্গলবার বিকেল পাঁচটায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নেতৃত্বে ফটিকছড়ি পৌরসভার সদর বিবিরহাট এলাকায় সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’র ৫১ ধারা অনুযায়ী দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় পাওয়া গেলে তৎক্ষনাৎ ১টি প্রতিষ্ঠানকে
৩০ হাজার টাকা,অপর ১টি প্রতিষ্ঠানকে
১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ ধ্বংস করা হয়।
এছাড়াও, অন্যান্য দোকানসমূহকে অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান