ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে মদসহ উপজাতি যুবক ও মোটরসাইকেল আটক

admin
এপ্রিল ১৯, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নূরুল আবছার নুরী ফটিকছড়ির প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক উপজাতি যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় মদ বিপনন কাজে ব্যবহৃত একটি কালো রঙের নাম্বারবিহীন মোটর সাইকেলও জব্দ করা হয়।

১৯ এপ্রিল রবিবার দুপুরে ফটিকছড়ি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অভিযান চালিয়ে উচি মারমা (২৪) নামে এক উপজাতীয় যুবককে দুই বস্তা মদ এবং মদ বিপনন কাজে ব্যবহৃত নাম্বার বিহীন একটি মোটর সাইকেলসহ হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। সে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামচু বাজার এলাকার জনৈক কালা চান মারমার পুত্র বলে জানা গেছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম এ ব্যাপারে নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।