ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ফেসবুকে মহানবী (সা:)কে কটূক্তির অভিযোগ. যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে 

admin
এপ্রিল ২১, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি:

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর দিঘলিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে মহানবী (সা:)কে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টটি দ্রুত ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকালে স্থানীয়রা অভিযুক্ত শ্যামলকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, বেলা পৌনে ১১টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে।
ওসি আরও জানান, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে সাইবার ইউনিটের সহায়তা নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সদর দিঘলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা প্রশাসন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। গুজব ছড়িয়ে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।