মোঃ তুহিন (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মাধাইপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে আজমাইল পরিবারের অগোচরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার(২৬ এপ্রিল) দুপুরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানায়, আজমাইল রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র I যুবকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে তিনি আরো বলেন এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

