ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ঢাকা-খুলনা মহাসড়ক ব্লকেড

admin
জুলাই ১৬, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক,রাজবাড়ী প্রতিনিধি:

গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল সহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।

এ আহবানে বুধবার (১৬ জুলাই) রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে ব্লকেড করে রাখে। এসময় এনসিপি’র সদস্য আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. নাজমুল হক, আল আজম, ইঞ্জিনিয়ার গাজী জাহিদ হাসান, মোঃ সাইদুর জামান সাকিব, মীর মাহমুদ সুজন, মোঃ রাশেদুল ইসলাম রাসেল সহ এনসিপি, নাগরিক পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীবাহি যানবাহন ও ট্রাক।