ঢাকাবৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দশম শ্রেণির ছাত্র হাসানের — নতুন ঘর গড়তে গিয়ে চিরতরে থেমে গেল জীবনের পথচলা

মোঃনুর আলম পাপ্পু,খোকসা প্রতিনিধি
জুন ২৬, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ নুর আলম পাপ্পু,খোকসা প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ হাসান মোল্লা (১৯) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাসান ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। প্রতিবেশীরা জানান, নতুন ঘরের ফ্লোরে পানি দেওয়ার জন্য পাশের পুকুর থেকে জগ মোটর দিয়ে পানি তোলার চেষ্টা করছিল হাসান। বিকেলের বৃষ্টিতে ভিজে যাওয়া মোটরের, মেইন সুইচ বন্ধ না করেই সেটি চালু করতে গেলে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পাশের বাড়ির নাসিমা খাতুন ও প্রান্ত মৃধা দ্রুত ঘটনাস্থলে এসে হাসানকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. সুশ্মিতা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করেছি।”

এমন করুণ মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। হাসানের বন্ধুবান্ধব ও শিক্ষকেরা তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না। নতুন ঘর গড়তে গিয়ে হাসান নিজেই চলে গেলো চিরনতুন ঠিকানায়—যেখানে আর কোনো সকাল আসবে না।

একটি অসাবধানতা কেড়ে নিলো একটি তরতাজা প্রাণ, থেমে গেলো হাসানের স্বপ্নের পথচলা। তার বিদেহী আত্মার শান্তি কামনায় এলাকাবাসী শোকাহত।