আল-আমিন, জেলা প্রতিনিধি, শেরপুর:
২০২৪ সালের জুন মাসে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহাল করে, যার ফলে জুলাইয়ের শুরুতে কোটা সংস্কার আন্দোলন জোরদার হয়। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভের পর, ১৫ জুলাই আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা বেড়ে যায়। পরবর্তী দিনগুলোতে আইন প্রয়োগকারী সংস্থা, যার মধ্যে পুলিশ, র্যাব ও বিজিবি, সেইসাথে ক্ষমতাসীন দলের ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সাথে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষের ফলে অসংখ্য মানুষ নিহত হয়, যার মধ্যে রয়েছে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, দলীয় সদস্য, পথচারী ও শিশুরাও। আগস্টের শুরুর দিকে এই সহিংসতার ফলে ব্যাপক প্রাণহানি ঘটে, প্রাণহানির সংখ্যা দুইশ থেকে ছয়শ পর্যন্ত অনুমান করা হয় এবং আহতের সংখ্যা কয়েক হাজার।
শেরপুরের রয়েছে ১১ জন শহীদ।
শহীদের নাম ঠিকানা : ১.শহীদ মাহবুব আলম,পিতা: মিরাজ আলী, গ্রাম তারাগড় কান্দাপাড়া, শেরপুর সদর,শেরপুর ,ক্রমিক নং: ৫৭ , ২.শহীদ সবুজ মিয়া , পিতা: আজাহার, গ্রাম রুপার পাড় হালগড়া,শ্রীবরদী, শেরপুর, ক্রমিক নং: ৫৮ ,৩.শহীদ সারদুল আশীষ সৌরভ, পিতা সোরহাব হোসেন, গ্রাম :জরাকুড়া পাইকুড়া,ঝিনাইগাতী,শেরপুর, ক্রমিক নং: ৫৯ ,
৪. শহীদ সফিক মিয়া, পিতা: জুলহাস,গ্রাম: রাম চিথলিয়া, গণপদ্দী,নকলা,শেরপুর, ক্রমিক নং: ১৪২
৫. শহীদ আশরাফুল ইসলাম, পিতা: আব্দুল আলী,
গ্রাম: শালচুড়া,ঝিনাইগাতী , শেরপুর,ক্রমিক নং:১১১, ৬. শহীদ আঃ গনি মিয়া, পিতা: ফজল হক,
গ্রাম: পশ্চিম ঝিনিয়া,শ্রীবরদী,শেরপুর, ক্রমিক নং: ১৮৪, ৭. শহীদ শাহাদত হোসেন, পিতা: ইদ্রিস আলী,
গ্রাম শালচুড়া,ঝিনাইগাতী,শেরপুর, ক্রমিক নং: ৩১৩, ৮. শহীদ শাহীনুর মামুদ শেখ, পিতা: শাজাহান মামুদ শেখ, গ্রাম :কাকিলাকুড়া, শ্রীবরদী, শেরপুর, ৯. শহীদ বকুল মিয়া,পিতা: শামসুল হক,
গ্রাম: পূর্ব চাউলিয়া,গড়জরিপা,শ্রীবরদী,শেরপুর,
ক্রমিক নং: ৫৪১,১০. শহীদ আব্দুল আজিজ, পিতা মুজাম্মেল হক,গ্রাম: শর বাসন্তি,নারায়নখোলা, নকলা,শেরপুর,ক্রমিক নং: ৬৬৭, ১১. শহীদ জসিম মিয়া,পিতা: আবুল কাসেম,গ্রাম: বাট্রালা বাজার, শ্রীবরদী, শেরপুর, ক্রমিক নং: ৭৪৬।
আমরা যেন আমাদের অঞ্চলের এই বীরদের ভুলে না যাই এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মান যেন রক্ষা করতে পারি। সর্বদা এইসব শহীদ পরিবারের পাশে থাকার অনুরোধ। আল্লাহ এই সকল ভাইদের শাহাদাৎ কে কবুল করে জান্নাতুল ফিরদাউস নসীব করুক।আমিন

