ঢাকারবিবার , ৬ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষ্যে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
জুলাই ৬, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৬ জুলাই) সকাল ১০ টায় আঞ্জুমান-ই-কাদেরিয়া’ রাজবাড়ী শাখার উদ্যোগে জেলা শহরের বড় মসজিদ থেকে শহরে একটি শোক র‌্যালী (তাজিয়া মিছিল) বের করা হয়।

এ সময় র‌্যালীটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
তাজিয়া মিছিলের নেতৃত্ব দেন আঞ্জুমান-ই-কাদেরিয়া রাজবাড়ী শাখার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফি।  মিছিলে জেলার কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।