ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় টানা ভারী বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে ইলেকট্রিক মিস্ত্রি নিহত

admin
আগস্ট ৩, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে টানা ভারী বৃষ্টিতে মাটির দেওয়াল ধসে মো. কিবরিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার ফুলতলা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া রাজশাহীর বুধপাড়া এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ফুলতলা পুকুরপাড় এলাকায় ভাড়া বাসায় একাই বসবাস করছিলেন এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আল মাহমুদ। এসআই আল মাহমুদ জানান, শনিবার রাত থেকে বগুড়ায় ভারী বৃষ্টি শুরু হয় এবং সকালে এর তীব্রতা বাড়ে। অতিরিক্ত বৃষ্টির কারণে বাড়ির মাটির দেওয়াল ধসে ঘুমন্ত কিবরিয়ার ওপর পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান কিবরিয়ার স্ত্রী থেকে বিচ্ছেদ হয়েছিল। রাজশাহীতে থাকা তার একমাত্র মেয়ে পড়াশোনা করছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।