নুরুল আবছার নুরী,ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে পাইন্দং ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
১০ আগস্ট রবিবার দুপুরে ফটিকছড়ি সরকারী পলিটেকনিক স্কুল এন্ড কলেজ
সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মহিন উদ্দিন চৌধুরী। উদ্ভোধক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এম মোরশেদ হাজারী, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু ও যুগ্ম আহ্বায়ক ওসমান তাহের সম্রাট।
পাইন্দং ইউনিয়ন যু্বদলের আহ্বায়ক সাইমনুল করিমের সভাপতিত্বে ও রসুল আমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- যুবদল নেতা ওসমান তাহের সম্রাট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, মোহাম্মদ মানিক হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল মামুন, পাইন্দং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ওসমান কোম্পানি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বদি কন্টাকটার, যুবদল নেতা মোঃ সোহেল, আলাউদ্দিন, ফোরকান প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার একটি দফা বৃক্ষরোপণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, সেই সময়ে পাইন্দং ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ভালো কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।
ধারাবাহিকভাবে উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসসহ সরকারি বেসরকারি স্থাপনা এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশে বনজ, ফলজ ও ঔষুধী গাছ রোপন করা হবে বলে জানান যুবদল নেতৃবৃন্দ।

