ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

admin
আগস্ট ১২, ২০২৫ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান :

‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ এই স্লোগান সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার রেইজ প্রকল্পের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাঝহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, এনসিপি জেলা কমিটির সদস্য মো. শাহরিয়ার জামান (সম্পদ), সফল আত্মকর্মী মো. রেজাউল করিম ও মোসলেমা খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলার সভাপতি জাহাঙ্গীর আলম, রেইজ প্রকল্পের সমন্বয়কারী মোঃ দুরুল হুদা মন্ডল, সিএমও মোঃ আব্দুল হামিদ, রিজিওনাল ম্যানেজার দেলোয়ার হোসেন প্রমূখ।
পরিশেষে উপস্থিত প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি এবং ২১ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব পুরুষ ও যুব মহিলাদের যুব ঋণের চেক প্রদান করা হয়।