ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অবৈধ ভাবে প্রবেশের সময় ৮ বাংলাদেশী আটক

admin
আগস্ট ৩০, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
৩০ আগষ্ট ২০২৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার বিকেলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের টহল দল সীমান্তে অভিযান চালিয়ে ভারতে যাওয়ার সময় আটজন বাংলাদেশি নাগরিককে আটক করে। তাদের মধ্যে তিনজন নারী, দু’জন পুরুষ ও তিনজন শিশু রয়েছে।

আটকরা নোয়াখালী ও যশোর জেলার বাসিন্দা। আটকদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, আটকদের বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে