ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
আগস্ট ২১, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় বগুড়ায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ৬০ জন প্রতিযোগী অংশ নেন। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।