ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন বিচার
  4. আন্তর্জাতিক
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. জনপ্রিয় সংবাদ
  9. জাতীয়
  10. বিনোদন
  11. রাজধানী
  12. রাজনীতি
  13. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে এক কৃষক যুবককে গুলি 

admin
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

মো: তৌহিদ উদ্দিন শেখ খুলনা বিভাগীয় প্রতিনিধি :
যশোর জেলার অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন এক কৃষক যুবক। বুধবার ৩ আগস্ট রাতের দিকে উপজেলার শুভরাড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম শামিম শেখ (২০)। তিনি ওই এলাকার মোঃ অহিদুল শেখের ছেলে এবং পেশায় কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে কয়েকজন দুর্বৃত্ত শামিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে গুলির কারণ ও পেছনে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।